বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশী নন এমন কাউকে গ্রহণ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৫.৪৫ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশী নন এমন কাউকে গ্রহণ করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাফ জানিয়ে দিলেন। বললেন, যদি প্রমাণিত হয় সে বাংলাদেশী তখনই প্রবেশ করতে দেয়া হবে। অন্যথায় কোন সুযোগ নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তার কথা, আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের সীমান্ত রক্ষীরা সদা সতর্ক রয়েছে।
ভারতের নাগরিক পঞ্জি নিয়ে আগাগোড়াই বাংলাদেশে আতঙ্ক ছিল। সম্প্রতি বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করানোর পর আতঙ্ক আরো জমাট হয়েছে। বলা হয়েছিল ভারতের নাগরিক পঞ্জি নিয়ে ভাবনার কিছু নেই। এর মধ্যেই ঝিনাইদহ ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে বেশ কিছু মানুষকে বাংলাদেশে ঢোকানো হয়েছে। ঝিনাইদহ সীমান্ত দিয়ে আসা ২৩৮ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশ-ইনের চেষ্টা হচ্ছে। তবে এটা মোটেই আতঙ্কের বিষয় নয়। আমরা কোনভাবেই বাংলাদেশী ছাড়া কাউকেই বাংলাদেশের মাটিতে ঢুকতে দেবো না। ঢুকতে দেবো না মানে, আমরা তো রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। সেটা বিষয় নয়। আমাদের সুনিশ্চিত হতে হবে যেগুলো পুশ-ইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কিনা। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। মন্ত্রী বলেন, এটাকে ভারতের দিক থেকে উস্কানি বলা যাবে না। কারণ সংখ্যা হাজার হাজার বা শত শত নয়। ভারত সরকার বাংলাদেশকে কিছু জানায়নি। জানালে হয়তো ব্যবস্থা হতো। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএস-এর চিহ্ন সম্বলিত টুপি পরা নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে এই টুপি দুই জঙ্গিকে কারা দিল তা নিয়ে তদন্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com