সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভিডিও কলে দশমীর খোঁজ-খবর নিলেন লৌহমানব মোহাম্মদ আলী চৌধুরী

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৬.৩২ পিএম
  • ৫০২ বার পড়া হয়েছে

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

অসুস্থ দশমী এখন সুস্থ, ভিডিও কলে খোঁজ-খবর নিলেন লৌহ মানব ব্রিজ মাস্টার মোহাম্মদ আলী (বাদশা চৌধুরী)। শ্রদ্ধার সাথে তাকে কৃতজ্ঞতা জানালেন দশমী ও তার পরিবার। গত কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দশমীর অসুস্থতার কথা। দিনাজপুরের ফুলবাড়ী মহিলা কলেজর শিক্ষার্থী “দশমীর” অসুস্থতার খবর জানতে পেরে তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন দিনাজপুর অঞ্চলের ব্রিজ মাস্টার ও লৌহ মানব খ্যাত বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী (বাদশা চৌধুরী)।

অসুস্থতার খবর পেয়ে তিনি ঐ শিক্ষার্থীর অভিভাবকের নিকট মুঠোফোনে বিস্তারিত শুনে তার চিকিৎসায় তৎক্ষণাৎ বিকাশে ১০ হাজার টাকা পাঠান। টাকা পাঠিয়ে ক্ষান্ত ছিলেন না তিনি। প্রতিনিয়তই খবর নিতেন অসুস্থ শিক্ষার্থী দশমীর। এর পর কয়েক ধাপে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করেন দশমীর চিকিৎসার জন্য। এ বিষয়ে দশমীর বাবা জানিয়েছেন মোহাম্মদ আলী চৌধুরীর সহযোগিতা না পেলে হয়তো আমার মেয়েটাকে সুস্থ করা সম্ভব হতো না, আমি গরিব মানুষ এতো টাকা ব্যায় করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি ও আমার পরিবার মোহাম্মদ আলী চৌধুরীর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। এলাকাবাসী জানান, লৌহমানব বাদশা চৌধুরীর এ ধরনের কাজ নতুন নয়। ছোটবেলা থেকেই এই ধরনের কাজ করে আসছেন বিনামূল্যে একাধিক চক্ষু শিবিরের আয়োজন সহ কন্যাদায়গ্রস্ত পিতাকে সহায়তা, বিভিন্ন বয়সের অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ  সমাজসেবা মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।
এ বিষয়ে মোহাম্মদ আলী চৌধুরী জানান দশমীর সুস্থতার কথা শুনে আমি অত্যান্ত আনন্দিত ও খুশি হয়েছি। আমি নিজেও শারীরিক ভাবে অসুস্থ তাই তাকে দেখতে যেতে পারিনি, সেজন্য ভিডিও কলে তার সাথে কথা বলে একটু হলেও তৃপ্তি পেয়েছি, দশমীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে যদি সমাজের সচ্ছল বিত্তবানরা না দাঁড়ায় তাহলে সম্পদ থেকে লাভ কি? মানুষের জন্য কিছু করতে পারাটাও তো আনন্দের ও তৃপ্তির। মানুষ তো মানুষের জন্যই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com