সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় উপজেলা প্রশাসন ১০ জন দুঃস্থ অসহায় প্রতিবন্ধি ও ভিক্ষুককে পূর্ণবাসন

  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৬.২৬ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের এ সমাজের অবহেলিত দুস্থ অসহায় ১০ প্রতিবন্ধী ও ভিক্ষুক কে পূর্ণবাসন করলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে আজ ২১ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা প্রশাসন চত্ত্বরে প্রত্যেক পরিবারকে পূর্ণবাসনের লক্ষে একটি করে দোকান ঘর তৈরি ও দোকানের প্রয়োজনীয় সব মালামাল কিনে দেয়।
এ উপলক্ষে দোকানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।


এই দোকান পেয়ে আবেগে আল্পুত হয়ে নাকাই ইউনিয়নের শারিরীক প্রতিবন্ধি বাদশা মিয়া বলেন, যতদিন বেঁচে থাকবো, ততদিন উপজেলা প্রশাসনের এই কৃতজ্ঞতার কথা ভুলবো না। আমি একজন শারিরীক প্রতিবন্ধি হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাইনা, উপজেলা প্রশাসনের দেওয়া এই দোকানের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ বলেন, সমাজের অবহেলিত প্রতিবন্ধি ও ভিক্ষুককে পূর্ণবাসনের জন্য উপজেলা প্রশাসনের অর্থায়নে ১০ জনকে একটি করে দোকান ঘর ও দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে দেওয়া হয়।

যাতে তারা নিজেরা নিজের উপর নির্ভরশীল হয়ে পরিবার পরিজন নিয়ে সুখে, শান্তিতে থাকতে পারে এ প্রত্যাশা কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com