সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে নবজাতক উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ২.০১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে
এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ গাইবান্ধায় নির্মাণাধীন বাড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী।বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চৌধুরী পাড়ার একটি নির্মাণাধীন বাড়ি থেকে কম্বলে মোড়ানো ও পিপড়া কামড়ানো অবস্থায় মেয়ে নবজাতককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ।
স্থানীয়রা জানায়, বুধবার (২০ জানুয়ারি) বিকেলে চৌধুরী পাড়া গ্রামের ফুল মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নার আওয়াজ শুনে স্থানীয় গৃহবধু শিবলী বেগম শিশুটিকে উদ্ধার করে।
পরে পুলিশ ও মানবাধিকার কর্মীদের সহায়তায় গাইবান্ধা জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
ডাক্তাররা জানান, শিশুটি শিশু ওয়ার্ডে তাদের অবজারভেশনে রয়েছে।গৃহিনী শিবলী বেগম শিশুটিকে সন্তান স্নেহে লালন-পালন করতে চান। তিনি শিশুটির নাম রেখেছেন উম্মে আয়মান।
নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান,নবজাতকটি সদর হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।নবজাতকটিকে লালন পালনের দায়িত্ব নিতে অনেকে অগ্রহ প্রকাশ করে বিভিন্ন জায়গা হতে ফোন দিচ্ছে, এদিকে গৃহিণী শেফালী বেগম শিশুটিকে লালন-পালন করতে চাচ্ছে।তিনি বলেন শিশুটি সম্পূর্ণ সুস্থ হলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com