বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৮.১২ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগুন লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, ‘এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় ওই ভবনে পাঁচজন আটকা পড়েছিল। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

আজ  বিকেলে সিরাম ইনস্টিটিউটের ওই ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি পুনের মানজিরি এলাকায় অবস্থিত।

আগুন লাগার পর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতার শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com