সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশি নাগরিকের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৯.০০ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের পোর্টসমাউথে বসবাসকারী ৩১ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২০ সালের ২৯ আগস্ট স্থানীয় সময় রাত দশটার দিকে ক্লেরেডন রোডে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করেন মুহিব উদ্দিন নামের ওই ব্যক্তি।

ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিনকে চিনতেন না।

আদালত জানিয়েছেন, মুহিবকে ব্রিটেনে আজীবনের জন্য ‘যৌন অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হবে।

পুলিশ বলছে, জটিল এই মামলার তদন্তের পর গত বছর ১০ নভেম্বর মুহিবকে অভিযুক্ত করা হয়। বুধবার (১৩ জানুয়ারি) তাকে ছয় বছরের জেল দেয়া হয়েছে।

গোয়েন্দা পরিদর্শক এমা ক্রুটে এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ভুক্তভোগী ন্যায় বিচার পেয়েছেন। মুহিব উদ্দিনকে এখন জেলে থাকতে হবে।

‘আমি মনে করি এই মামলা সাধারণ মানুষের জন্য এমন একটা উদাহরণ, যাতে তারা বুঝতে পারবেন এসব অভিযোগ আমরা কতটা গুরুত্বের সঙ্গে নেই। অভিযুক্তকে সাজা দিতে আমরা সবকিছু করেছি।’

পুলিশের ওয়েবসাইটের পাশাপাশি বিবিসিতেও মুহিবের সাজার খবর এসেছে। ওয়েবসাইট দুটিতে তার বাংলাদেশি পরিচয়ের বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।

তবে পোর্টসমাউথের স্থানীয় গণমাধ্যম দ্য নিউজে বলা হয়েছে, মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে যান। তার আইনজীবীর দাবি, ব্রিটেন কিংবা বাংলাদেশে মুহিবের নামে আগে কোনো মামলা নেই। আদালতের কাছে মুহিবকে ‘সীমিত বুদ্ধিবৃত্তিক ক্ষমতার মানুষ’ বলে পরিচয় করিয়েছেন ওই আইনজীবী। কিন্তু আদালত সেটি আমলে নেননি।

সাজা ঘোষণার দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, রেস্টুরেন্ট কর্মী মুহিব পরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেছেন।

মেয়েটি রেস্টুরেন্টের পেছনের গলিতে বসা ছিলেন। মুহিব পেছন থেকে তাকে আক্রমণ করেন। ধস্তাধস্তি করে একপর্যায়ে তাকে সিসিটিভি ক্যামেরার দৃষ্টিসীমার বাইরে নিয়ে যান।

রায় ঘোষণার দিন এক সন্তানের জনক মুহিব মাস্ক খুলে বলতে থাকেন, ‘আমি সত্যি খুব দুঃখিত, খুব দুঃখিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com