মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আমেরিকায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে জো বাইডেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৬.৪১ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দিনের শেষ লগ্নে অত্যস্ত ভাবগম্ভীর পরিবেশে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আমেরিকায় করোনা ভাইরাসে যে ৪লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে লিংকন মেম্যোরিয়ালে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠানে জো বাইডেন অত্যন্ত সংক্ষিপ্ত আবেগময় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মিশিগানের কোভিড চিকিৎসা কর্মী, নার্স লরী মারী কি “এমেইজিং গ্র্যেইস” এবং গ্র্যামি পুরস্কার বিজয়ী গস্পাল সংগীত শিল্পী ইয়োল্যান্ডা প্রার্থনা সংগীত পরিবেশন করেন। রাজধানী ওয়াশিংটনের লিংকন মেম্যোরিয়ালের রিফ্লেক্টীং পুলের দু’ধারে শত শত আলো জ্বালানো হয়।

আমেরিকার অন্যান্য রাজ্যে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলো জ্বালিয়ে করোনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। নিউ ইয়োর্কের এম্পায়ারষ্টেট ভবনে আলো জ্বালানো হয়।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আজ ওয়াশিংটন সময় বেলা চারটার দিকে ডেলাওয়ার থেকে ম্যারিল্যান্ডের এন্ড্রুস বিমান ঘাঁটিতে পৌঁছান। প্রথাগত ভাবে ক্ষমতাসীন প্রশাসনের তত্বাবধানে সামরিক বাহিনীর বিমানে করে নির্বাচিত প্রেসিডেন্ট ওয়াশিংটনে এসে থাকেন কিন্তু এবার সেটা হয়নি। এক মটর শোভাযাত্রায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এন্ড্রুস বিমান ঘাঁটিতে থেকে লিংকন মেম্যোরিয়ালে উদ্দেশ্যে যাত্রা করেন।

ওয়াশিংটন মলে কোভিড ১৯-এ যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির স্মরণে লক্ষ লক্ষ পতাকা মাটির উপরে রাখা হয়েছে। নির্বাচিত প্রেসিডেন্টের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com