সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জলবায়ু পরিবর্তনের কারণে দুই কোটি মানুষ ঘর-বাড়ি ছাড়তে বাধ্য

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯, ১.৫৩ এএম
  • ৭৭২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে গত এক দশকে বিশ্বের নানা প্রান্তে দুই কোটি মানুষ ঘর-বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দারিদ্র্য বিরোধী দাতব্য সংস্থা অক্সফামের সর্বশেষ গবেষণায় এ কথা বলা হয়েছে। গবেষকরা বলছেন, বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের কারণে। গত মে মাসে ঘূর্ণিঝড় ফনির কারণে বাংলাদেশ ও ভারতে ৩৫ লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন।

জাতিসংঘের উদ্যোগে স্পেনের মাদ্রিদে কপ-২৫ লিডার্স সামিট শুরুর প্রাক্কালে অক্সফাম তাদের গবেষণায় ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা দেখিয়েছে। গবেষণায় দেখা গেছে, যুদ্ধে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হন তার চেয়ে তিন গুণেরও বেশি মানুষ ভিটেমাটি ছাড়া হন বন্যা ও দাবানলে।

অক্সফামের জলবায়ু বিশেষজ্ঞ টিম গোরে বলেছেন, বিশ্ব উষ্ণ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে আমরা সতর্ক করেছি। এখন আমরা নিজের চোখেই দেখছি কিভাবে দুর্যোগ হানা দিচ্ছে। এসব বিপর্যয় বহু দরিদ্র দেশকে এমন এক অবস্থানে ফেলে যায় যে, তারা ক্ষতি কাটিয়ে উঠার আগেই আরেকটি বিপর্যয় তাদেরকে আঘাত করে।

ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৫ লিডার্স সামিটে বলেছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের জন্য একটি বাস্তবতা। এটি মানুষের জীবন ও পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যত নিশ্চিত করতে ব্যর্থ হই তাহলে তারা ক্ষমা করবে না। প্রতি মুহূর্তে আমাদের নিস্ক্রিয়তা পৃথিবীর প্রতিটি জীবিত মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তাই এখনই সময় কাজ করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com