শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পেল ভারত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৮.৪৫ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার ৩২ বছরের দুর্গ গুঁড়িয়ে রোমাঞ্চকর জয় পেল ভারত। ২৩ বছর বয়সী পান্তের ব্যাটের ছোঁয়াতেই গ্যাবায় অস্ট্রেলিয়ার ৩২ বছরের দুর্গে হানা দিল ভারত। সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টটিতে শেষ মুহূর্তে এসে ৩ উইকেটের রোমাঞ্চকর এক জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। তাতে ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিল ভারত।

ভারতের উত্থান-পতনে সাজানো এক সিরিজে শেষটাও হলো রোমাঞ্চ আর উত্তেজনায়। গ্যাবায় চতুর্থ ইনিংসে রাহানের দলের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩২৮ রানের। গ্যাবার উইকেটে চতুর্থ ইনিংসে ৯৭ ওভার কাটিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়ে সেই মিশন পূর্ণ করেই ছাড়ল আজিঙ্কা রাহানের দল।

কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে শুরুর সাহসটা দিয়েছেন শুভমান গিল। তার ৯১ রানের ইনিংসেই শেষদিনে জয়ের কথাও ভাবতে পেরেছিল অতিথিরা। ওই ভিতের ওপর দাঁড়িয়ে চেতেশ্বর পূজারা আর রিশাভ পান্ত জয়ের স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন।

পূজারা ৫৬ রানে ফিরলেও পান্ত হাল ছাড়েননি। দলকে একদম জয়ের বন্দর পর্যন্ত নিয়ে গেছেন। ১৩৮ বলে ৯ বাউন্ডারি আর এক ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এছাড়া শেষ দিকে গুরুত্বপূর্ণ ২২ রান করেন ওয়াশিংটন সুন্দর।

ভারতের এই জয় অনেক দিন থেকেই বিশেষ অর্থবহ। গত ৩২ বছরের মধ্যে গ্যাবার দুর্গে হার দেখেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ তারা নিজেদের এই ভেন্যুতে হেরেছিল ১৯৮৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৬৯/১০ (মার্নাস লাবুশানে ১০৮, টিম পেইন ৫০; টি নটরাজ ৩/৭৮, ওয়াশিংটন সুন্দর ৩/৮৯, শার্দুল ঠাকুর ৩/৯৪)
ভারত প্রথম ইনিংস : ৩৩৬/১০ (শার্দুল ঠাকুর ৬৭, ওয়াশিংটন সুন্দর ৬২; জশ হ্যাজলেউড ৫/৫৭)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৯৪/১০ (স্টিভেন স্মিথ ৫৫, ডেভিড ওয়ার্নার ৪৮; মোহাম্মদ সিরাজ ৫/৭৩, শার্দুল ঠাকুর ৪/৬১)।
ভারত দ্বিতীয় ইনিংস : ৩২৯/৭ (শুভমান গিল ৯১, চেতেশ্বর পূজারা ৫৫, রিশাভ পান্ত ৮৯*; প্যাট কামিন্স ৪/৫৫)

ফল : ভারত ৩ উইকেটে জয়ী।
সিরিজ : চার টেস্টের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com