সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২ পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৬.৪৩ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী আর্ন্তাজাতিক মহাসড়কের খানের বাজার এলাকায় গতকাল বিকেলে একটি ট্রাকের ধাক্কায় এসআইসহ পুলিশের দু’সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, এসআই আব্দুল মতিন (৪৭) ও কনস্টেবল মুজিবুল ইসলাম হাজী(৫০)।
পুলিশ জানায়, সোমবার বিকালে ৪ টার দিকে উপজেলার বড়খাতায় তদন্ত কাজ শেষে একটি মোটরসাইকেলে করে হাতীবান্ধা থানা ফিরার পথে পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমরেমচড়ে যায়।

মোটরসাইকেল আরোহী পুলিশের এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলাম হাজী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান। ট্রাকটি পাথর বোঝাই করে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর হতে আসছিল।
নিহতরা জেলার হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে আসে। ।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com