সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৯.০১ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ মামুন হোসেন (২০), মোঃ ওয়াসিম মোড়ল ওরফে মহসিন (৩২) ও মোঃ সজল (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু এবং ছিনতাইকৃত ০২টি মোবাইল ফোন  ও নগদ ৪,২৯০ টাকা উদ্ধার করা হয়।

১৭ জানুয়ারি ২০২১, রবিবার রায়ের বাজার মেকাব খান রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, গত ০১ ডিসেম্বর রাত আনুমানিক ০১ টার দিকে একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফিরছিলেন। তিনি হাজারীবাগের জাফরাবাদের বগুড়া হাউজ নামক বাড়ির সামনে পৌঁছা মাত্র রাত অনুমানিক ০১.১৫ টায় রায়ের বাজারের দিক থেকে রিকশাযোগে আসা দুইজন ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ তার গতিরোধ করে।

এরপর ধারালো ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।

তিনি বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। এরপর রায়ের বাজার মেকাব খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন রোডে রাতে পথচারীদের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com