মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগামী ১৩ জানুয়ারি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা বিএনপির

  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ৯.১৯ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল শনিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশের সংবিধান লঙ্ঘন করে, গণতন্ত্রকে হত্যা করা হয়। সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে, বেআইনি সেনা সমর্থিত সরকার গঠন করা হয়। ষড়যন্ত্রের সেই দিনে, আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষে, ১১ জানুয়ারি বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com