সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁওয়ে কলেজের ছাত্রী অপহরণ মামলায় ২ আসামী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১.৫০ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের নেকমরদ বঙ্গবন্ধু কলেজের ছাত্রী অপহরণ মামলায় ২ আসামী গ্রেফতার জেল হাজতে প্রেরণ ঠাকুরগাঁওয়ের নেকমরদ বঙ্গবন্ধু কলেজের ছাত্রী অপহরণ মামলায় গত ১০ই জানুয়ারী রবিবার রাত ৩.০০ টার সময় রানীশকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নির্দেশে এস আই খাজিম উদ্দিন তার সংগীয় ফোর্স সহযোগে দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহী গ্রামের ২ নং আসামি রুবেল সরকার ও তার পিতা ৩ নং আসামি আমিনুল জামান সরকার কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়,২ সন্তানের জনক অপহরনকারী ১ নং আসামি রুবেল সরকার মিথ্যা প্রলোভন দেখিয়ে নিজেকে কলেজের প্রভাষক তিন তলা বাড়ির মালিক ও নিজেকে অপু বিশ্বাস রায় রাজা নামে হিন্দু পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলায় ব্যর্থ হলে সংখ্যা লঘু নেকমরদ বঙ্গবন্ধু কলেজের ছাত্রী নুপুর রানী শীল কে গত ৪ ডিসেম্বর ২০২০ অপহরণ করে। এ বিষয়ে মামলার বাদী গনেশ চন্দ্র শীল সাংবাদিক কে জানান রানীশনকৈল থানা পুলিশ ২ জন আসামিকে গ্রেফতার করেছে ১ ও ৪ নং আসামি গ্রেফতার হয়নি। তবে অপহৃত ছাত্রী কে উদ্ধার তৎপরতা চালাচ্ছে রানীশনকৈল থানা।

ঠাকুরগাঁওয়ের রানীশনকৈল উপজেলার ভাংবাড়ী গ্রামের গনেশ চন্দ্র শীলের কন্যা নুপুর রানী শীল নেকমরদ কলেজে পড়ুয়া সংখ্যা লঘু সম্প্রদায়ের হিন্দু নাবালিকা গত ৪ ডিসেম্বর ২০২০ অপহরণ হয়েছে।এ বিষয়ে গত ৭ই অপহৃত কলেজ ছাত্রীর বাবা গণেশ চন্দ্র শীল থানায় ডায়েরি করেন যাহার ডায়েরি নং-২৬২ পরবর্তীতে অপহরণ কারীর নাম ঠিকানা সংগ্রহ করে গণেশ চন্দ্র শীল বাদী হয়ে অপহরণ কারীদের বিরুদ্ধে তার নাবালিকা কন্যাকে উদ্ধার ও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য রানীশনকৈল থানায় আসামি ১। রুবেল সরকার(৩০) ২। রাশেল সরকার(২৫) উভয় পিতাঃআমিনুল জামান সরকার মাতাঃমোছাঃআকলিমা সরকার ৩।মোঃআমিনুল জামান সরকার(৫৫) পিতাঃঅজ্ঞাত ৪।আকলিমা বেগম (৪৮) সর্বসাং- গোয়ালডিহী থানাঃখানসামা জেলাঃদিনাজপুর। জানা যায়,১ নং আসামি রুবেল সরকার বিবাহিত তার স্ত্রী রয়েছে ও ২ সন্তানের জনক।তিনি একজন নারী লোভী দূশ্চরিত্রা,ইতি পূর্বে তার অনেক খারাপ রিপোর্ট এলাকায় পাওয়া গেছে।

এবিষয়ে গণেশ চন্দ্র শীলের সাথে কথা হলে তিনি আমাকে জানান আমার মেয়ে গত ৪ ডিসেম্বর নেকমরদ বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে উক্ত আসামি গন অপহরণ করিয়া নিয়ে যায় পরে রানীশনকৈল থানায় লিখিত এজাহার দায়ের করলে ও মামলা রেকর্ড করতে সময় ক্ষেপন করে দায়িত্ব প্রাপ্ত এসআই মোঃখাজিম উদ্দীন অনেক ঘোরাঘুরি করে গত ৩১শে ডিসেম্বর ২০২১ রানীশনকৈল থানার অফিসার ইনচার্জের সহায়তায় মামলা রেকর্ড হয়।আমি বিষয়ে অফিসার ইনচার্জ এর কাছে বিস্তারিত জানতে চাইলে, তিনি বলেন অপহরণ কারীদেরকে দ্রুত গ্রেফতার সহ নুপুর রানী কে উদ্ধার তৎপরতা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com