সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার

  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৬.৫২ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

মোঃইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ১৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক দুই সন্তানের জনক জামাল হোসেন(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া নিশ্চিত করছেন।

এর আগে গতকাল(০৯ জানুয়ারী) রাত ১০টার দিকে থানায় একটি ধর্ষণ মামলা হয়। গ্রেফতারকৃত জামাল হোসেন(৩৫) উপজেলার মালিপাড়া এলাকার মতলেব হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের মালিপাড়া এলাকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী বাড়ির পাশের এক বাড়িতে থাকেন।

জীবিকার তাগিদে তার মা-বাবা দূরে থাকে। বাড়িতে একা থাকার সুযোগে গত ১ জানুয়ারী রাত আনুমানিক ১০টার দিকে দুই সন্তানের জনক জামাল হোসেন সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করেন কিশোরীকে। ঔ কিশোরী বিষয়টি পরের দিন সকালে তার দাদির কাছে বলেন।

পরিবার ইজ্জতের ভয়ে মামলা বা স্থানীয় কাউকে বলেনি। পরে বিষয়টি জানাজানি হলে গতকাল রাতে এ ঘটনায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৫/২০২০ ।

মামলার মামলার ১ ঘন্টার মধ্যেই ধর্ষক জামাল হোসেন কে অভিযান চালিয়ে গ্রেফতার করেন পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, জানান এবিষয়ে থানায় একটি ধর্ষন মামলা হয়েছে। কিশোরীর মেডিকেল পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com