সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ওসি প্রদীপ কুমার জামিন পাননি দুদকের মামলায়

  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১, ৭.০৫ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

দুদকের মামলায় জামিন পাননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ। আদালত আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশের আইনজীবী জামিন আবেদন করেন।

এছাড়া দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া যায়নি।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের তদন্ত প্রতিবেদন না আসায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। তবে আসামি পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী আসামির জামিন আবেদন করা হলে তাকে আদালতে হাজির থাকতে হয়।

যেহেতু আদালতে আসামি হাজির ছিলেন না তাই আদালত আগামী ১০ জানুয়ারি রোববার জামিন শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।
তিনি আরও বলেন, মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই মামলার প্রতিবেদন দাখিলের জন্য সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

যা সময়সাপেক্ষ। তাই দুদকের তদন্দ প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।
প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বলেন, জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। যেহেতু তিনি আদালতে উপস্থিত ছিলেন না তাই আদালত রোববার জামিনের শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com