মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন

  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১, ১.৩৬ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রায় সোয়া ৬ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৩ জানুয়ারি, রবিবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮ কোটি ৪৯ লাখ ৭৫ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৯৩ হাজার জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৯৬৪ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৪ হাজার ৭০১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৩ লাখ ২৪ হাজার ৬৩১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭৭ লাখ ১৬ হাজার ৪০৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩২ লাখ ১২ হাজার ৬৩৭ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৬ লাখ ৪৩ হাজার ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃত্যু বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৬৮৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ৯৫ হাজার ৭৪২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ৮৫১ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৭৪ হাজার ৯৮৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com