সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জি কে শামীম ও ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৭ জানুয়ারি দিন ধার্য

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৬.২৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীমসহ (জি কে শামীম) তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আদালতে কোন সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন।
২০১৯ সালের ২০সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্রু, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।
এঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলাটি করেন।
গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।১০ নভেম্বর জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com