বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৩.২২ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৭ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২০ জন। যুদ্ধকবলিত দেশটির পূর্বাঞ্চলীয় গজনিতে গতকাল শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা না গেলেও পুলিশ কর্মকর্তারা বলছেন, একটি ইঞ্জিনচালিত রিকশায় বোমাটি বহন করা হচ্ছিল।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশের মুখপাত্র আহমাদ খান বলেছেন, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তালেবান।

স্থানীয়রা বলছেন, অবিস্ফোরিত একটি গোলা কেনাবেচার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

অন্যদিকে তালেবান যোদ্ধারা বলছে, বিস্ফোরণের ঘটনাটি নিছকই একটি দুর্ঘটনা।

বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে গজনীর একটি মাদরাসায় যখন শিশু শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণে ব্যস্ত ছিল, তখন বিস্ফোরণের ঘটনাটি ঘটলে অনেক শিক্ষার্থীই হতাহতের শিকার হয়েছে। বিস্ফোরণের সময় মাদ্রাসাটির পাস দিয়ে ইঞ্জিনচালিত একটি রিকশা যাচ্ছিল।

বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com