রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তালতলীতে স্বামী পরিত্যাক্ত নারী ধর্ষণের শিকার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯.৩৭ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 মল্লিক মো জামালঃ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সিমিতলা গ্রামের এক স্বামী পরিত্যাক্ত নারী (২০) এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেশী শাহীন তালুকদার (২৫) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ধর্ষণের শিকার ওই নারীর। ঘটনা ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানাগেছে, উপজেলার সিমিতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধির কন্যা এক সন্তানের জননীর গত দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়।

বিয়ে বিচ্ছেদের পর থেকে ওই নারী শিশু সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। দৃষ্টি প্রতিবন্ধি বাবা ঢাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। বিয়ে বিচ্ছেদের পর থেকে প্রতিবেশী বারেক তালুকদারের ছেলে শাহীন তালুকদার ওই নারীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই নারী শাহীনের কু প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয় শাহীন। সোমবার রাতে শাহীন স্বামী পরিত্যাক্ত নারীর ঘরে ঢুকে জোরপুর্বক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নারীর।

ওই নারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলে কিন্তু কৌশলে শাহীন পালিয়ে যায়। এ ঘটনায় তালতলী থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ডাক চিৎকার শুনে শাহীনকে ওই নারীর ঘর থেকে ধরে ফেলি কিন্তু কৌশলে শাহীন পালিয়ে গেছে।

ধর্ষনের শিকার ওই নারী বলেন, দুই মাস পূর্বে আমার বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর থেকেই শাহীন আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

আমি শাহীনের কু-প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন আমাকে জোর পুর্বক ধর্ষন করেছে। আমি এ ঘটনার বিচার চাই। তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com