রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

১৫ হাজার পিস ইয়াবা রাখায় ১৫ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৫.৫০ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ১৫ হাজার পিস ইয়াবা  রাখার ঘটনায় রাশেদুল ইসলাম নামের একজনকে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর অতিরিক্ত সপ্তম দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, নয়জন সাক্ষীর মধ্যে সাতজনই আদালতে সাক্ষী দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে দোষী সাব্যস্তক্রমে তার বিরুদ্ধে আনীত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ সাজা ১৫ বছরের সাজা দেওয়া হলো। একইসঙ্গে ২০ হাজার টাকার জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হলো।   

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মাহবুবর রহমান ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহিবুর রহমান মাহবুব।

অ্যাডভোকেট মাহবুবর রহমান  বলেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, আসামি রাশেদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক কারবারের সঙ্গে জড়িত।

দীর্ঘদিন মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত  রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com