বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রি ঠেকাতে সেনেট ব্যর্থ

  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১১.২০ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসন যে সংযুক্ত আরব আমিরাতের কাছে দু হাজার তিন শ কোটি ডলার মূল্যের সামরিক সাজ সরঞ্জাম বিক্রি করার পরিকল্পনা করেছে তা থামাতে না পেরে, যুক্তরাষ্ট্রের সেনেট গতকাল অনুমোদন না দেওয়ার ব্যাপারে দুটি প্রস্তাবে ভোট নিয়েছে। তবে সেনেট দলীয় ভাবে বিভক্ত থাকায় ঐ প্রস্তাব দুটি অনুমোদন পায়নি।

একটিতে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৭, বিপক্ষে ৪৯ এবং অপরটিতে পক্ষে ৪৬, বিপক্ষে ৫০। প্রস্তাব পাশের জন্য প্রয়োজন ছিল ৫১ ভোটের। তবে প্রস্তাবটি পাশ হলেও অনুমান করা হচ্ছিল, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবটির বিরুদ্ধে ভিটো দিতেন।

যে দ্বিদলীয় সেনেটাররা এই প্রস্তাব উত্থাপন করেন তাঁরা বলছেন যে, ঐ বিশাল পরিমাণ অস্ত্র-শস্ত্র বিক্রির জন্য প্রশাসন নিয়ম মতো কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি এবং এর কারণ এবং অস্ত্র পাঠানোর নিরাপত্তা জনিত কিছু প্রশ্ন আছে যার উত্তর পাওয়া যায়নি।

মানবাধিকার গোষ্ঠি অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন এবং অস্ত্র শস্ত্র বিক্রি করার সমালোচনা করে বলেছে এগুলো ইয়েমেনের বিরুদ্ধে তারা ব্যবহার করবে।

নভেম্বর মাসে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে যুক্তরাষ্ট্রকে কঠিন ভাবে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকতে হবে কারণ তা সেখানকার সংঘাতে ব্যবহার করা হতে পারে। তা ছাড়া সংযুক্ত আরব আমিরাতকে অস্ত্র দেয়া উচিত্ নয় নইলে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধকেই সমর্থন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com