রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ধর্ষণ মামলার আসামির কারা ফটকে বিয়ের আয়োজন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী কারা ফটকে বিয়ে করা ধর্ষণ মামলার আসামি গোদাগাড়ী উপজেলার সেই যুবককে জামিন দিয়েছেন উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহেদ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

আইনজীবীরা জানান, ওই যুবকের সঙ্গে তাঁর খালাতো বোনের (ভিকটিম) ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালে দৈহিক সম্পর্কে জড়ান তিনি। এতে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন। এরপর বিয়ের কথা বললে রাজি হননি। পরে একই সালের ২৫ অক্টোবর গোদাগাড়ী থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভিকটিম। এ মামলায় ২০১২ সালের ১২ জুন এক রায়ে ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। সেই থেকে ওই যুবক কারাবন্দি ছিলেন।

সম্প্রতি ওই যুবক আদালতে জামিন চেয়ে আবেদন করেন। সেই আবেদনের শুনানিতে ভিকটিম ও আসামি বিয়েতে রাজি বলে জানানো হয়। এরপর আদালত আসামি ও ভিকটিমের মধ্যে কারা ফটকেই বিয়ের আয়োজন করতে রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। পরে গত ৫ ডিসেম্বর কারা ফটকেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে ধর্ষণের ফলে জন্ম নেওয়া ভিকটিমের একটি ছেলে সন্তান রয়েছে। তার বয়স এখন আট বছর। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মা-বাবার বিয়ের সময় সেও উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com