মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তৌকীরের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৬.২২ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আগেই নিজের সপ্তম ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তৌকীর আহমেদ। জানিয়েছিলেন, ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন পরীমনি ও জাকিয়া বারী মম। তবে ছবির নাম এবং আনুষাঙ্গিক নানা বিষয় ছিল অপ্রকাশিত। বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয় ছবির নাম ‘স্ফুলিঙ্গ’।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’ ছবিটি প্রযোজনা করছে। ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রওনক হাসানসহ আরও অনেকে। ছবি সম্পর্কে তৌকীর আহমেদ বলেন, “অবশেষে আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি।

করোনা পরিস্থিতিতে আমাদের সবকিছু এদিক-সেদিক হয়ে গিয়েছিল। তবুও আমরা এরকম পরিস্থিতির মধ্যেও ছবির কাজ শুরু করতে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে ছবির সব কাজ করব।” পরিচালক জানান, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে ছবিটি।

এখানে পরীমনিকে দেখা যাবে গায়িকা হিসেবে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা। জাকিয়া বারী মমকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com