বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে প্রথম করোনা টিকা নিয়ে নজির গড়লেন মার্গারেট

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ১২.৫৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

এক মার্গারেট(থ্যাচার)নজির গড়েছিলেন ইউরোপের কোনও দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে, আর এক মার্গারেট (কিনান) নজির গড়লেন বিশ্বে প্রথম করোনা টিকা নিয়ে।

ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার পর ব্রিটেনে করোনা টিকা মানুষের শরীরে প্রয়োগ করার ছাড়পত্র পেয়েছিল ফাইজার। তারই প্রয়োগ শুরু হল মঙ্গলবার। প্রথম টিকাটি নিলেন ৯০ বছরের মার্গারেট কিনান।

আগামী সপ্তাহেই তাঁর জন্মদিন। ৯১ বছর বয়স হবে মার্গারেটের। তিনি বলছেন, এই টিকা তাঁর জন্মদিনের সেরা উপহার। সারা বছর করোনা প্রকোপের কারণে তাঁকে একা একাই কাটাতে হয়েছে। পরিবার, বন্ধুদের সঙ্গে আনন্দ করার সুযোগ পাননি। কিন্তু এই টিকা নেওয়ার পর সেই বাধা কেটে গেল। তিনি আগামী বড়দিনে তাই পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে কাটাতে চান। আর সেই জন্যই টিকাকরণ তাঁর এ বারের  জন্মদিনের সেরা উপহার বলে মনে করছেন তিনি।
 

টিকা দিয়েছেন যিনি, তিনিও সমান আনন্দিত। স্থানীয় হাসপাতালের সেই নার্স মে পার্সন জানিয়েছেন, করোনার লড়াইয়ে এত গুরত্বপূর্ণ অংশ হতে পেরে তিনি আনন্দিত।

উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা মার্গারেট পেশায় ছিলেন একটি গয়নার দোকানের কর্মী। ৪ বছর আগে তিনি কাজ থেকে অবসর নেন। দীর্ঘ ৬০ বছর তিনি রয়েছেন কোভেন্ট্রি এলাকায়। তিনি টিকা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য পরিষেবার। বলেছেন, ‘আমি হাসপাতালের কর্মীদের শুভেচ্ছা না জানিয়ে পারছি না। আমি মনে করি, সবারই টিকা নেওয়া উচিত। আমি যদি ৯০ বছরে টিকা নিতে পারি, তা হলে সকলেই নিতে পারবেন।

আর টিকা দিয়েছেন যিনি, তিনিও সমান আনন্দিত। স্থানীয় হাসপাতালের সেই নার্স মে পার্সন জানিয়েছেন, করোনার লড়াইয়ে এত গুরত্বপূর্ণ অংশ হতে পেরে তিনি আনন্দিত। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত তাঁর কাছে। তিনি বলেছেন, ‘‘শেষ কযেক মাস, জাতীয় স্বাস্থ্য পরিষেবার হয়ে আমাদের কাজ করতে হয়েছে। সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা জানতাম, অন্ধকার সময়ের পরে একটা আলো আছে।

এই ঐতিহাসিক দিনে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জাতীয় স্বাস্থ্য পরিষেবাকে ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞানী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘‘বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে যাঁরা প্রতিদিন নিয়ম মেনে চলেছেন, তাঁদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com