রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আগামীকাল ভাষ্কর্যে ভাঙচুর মামলার ৪আসামীর রিমান্ডের শুনানি

  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৬.৩৮ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় পৌরসভার নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাঙচুর মামলার চার আসামীর রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে আদালত।
পুলিশ আজ সোমবার বেলা ১টা ১০ মিনিটের সময় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে আসামীদের কুষ্টিয়া আদালতে আনেন। পরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল সদর আমলী আদালতে হাজির করে প্রধান দুই আসামী মাদ্রাসা ছাত্র মিঠুন ও নাহিদের ১০ দিন ও সহযোগী দুই শিক্ষক আল আমিন ও ইউসুফের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন।
বিশেষ ক্ষমতা আইনের এই মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার জানান, আদালত আগামীকালের শুনানীর দিন ধার্য করে আসামীদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদেরকে কড়া পুলিশি পাহারায় কুষ্টিয়া জেলা কারাগারে নেওয়া হয়। এসময় কুষ্টিয়া আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। আগামীকাল একই আদালতে বিজ্ঞ বিচারক রেজাউল করিম রিমান্ড আবেদনের শুনানী করবেন।
প্রাথমিকভাবে জানা গেছে, মাওলানা মামুনুল হক ও মাওলানা ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে ও গ্রেফতারকৃত দুই শিক্ষকের দেয়া সাহসে নাহিদ আর মিঠুন এ কাজ করেছে। কিন্তু এর পেছনে কারা জড়িত রয়েছে, কারো ইন্ধন রয়েছে কিনা, থাকলে তাদের খুঁজে বের করতে আসামীদের জিজ্ঞাসাবাদ প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করেছেন।
গত শুক্রবার রাত ২টা ১৬ মিনিটে অভিযুক্ত আসামী মাদ্রাসা ছাত্র সবুজ ইসলাম ওরফে নাহিদ ও আবু বক্কর ওরফে মিঠুন হাতুড়ি দিয়ে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ভাঙচুর করে। পরে তাদের ভাষ্যমতে সহযোগিতা করার অপরাধে একই মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে গ্রেফতার ও এই মামলার আসামী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com