সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নওগাঁর রাণীনগরে বিদ্যালয়ের তালা ভেঙ্গে অফিস কক্ষে প্রবেশের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

  • আপডেট সময় বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৮.৫০ পিএম
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষের তালা ভাঙ্গার অভিযোগ ওঠেছে ওই বিদ্যালয়ের সকহারী শিক্ষকদের বিরুদ্ধে । এঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরাপত্তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানু জানান,সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষিকা চাঁদ আক্তার ও শিক্ষক আব্দুস সোবহানসহ কয়েকজন শিক্ষক মিলে বিদ্যালয়ে প্রবেশ করেন। এর পর প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করেন এবং বেশ কিছু সময় অবস্থান করেন।

এই কক্ষে একটি কম্পিউটার,সাতটি ল্যাবটব,মূল্যবান কাগজপত্রাদি রয়েছে। সেগুলো চুরি কিম্বা ক্ষতিসাধন করে বিপদগ্রস্থ্য করতে পারে এমন আশংকায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানু অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া নিরাপত্তার জন্য রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এঘটনায় অভিযুক্ত চাঁদ সুলাতানাকে কয়েকবার ফোন দিয়েও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,এঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানু একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com