সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ৭.২৯ পিএম
  • ৭৮৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া যে এ বছরের শেষ নাগাদ পরমাণু বিষয়ে আলোচনার সময়সীমা বেঁধে দিয়েছিল , তার ঠিক আগেই বাহ্যত আরকেটি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তর কোরিয়া তাদের দক্ষিণ হামকিয়ং প্রদেশ থেকে সমুদ্রের পূর্ব উপকুলের দিকে স্থানীয় সময় বিকেল ৫ টায় এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে। তবে এই বিবৃতিতে এ কথা বলা হয়নি যে কতদূর পর্যন্ত এই অস্ত্র উড়ে গেছে কিংবা ঠিক কি ধরণের অস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানি কর্মকর্তারা বলছেন মনে হচ্ছে উত্তর কোরিয়া একটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা জাপানের নিজস্ব অর্থনৈতিক এলাকায় গিয়ে পড়েনি। গত প্রায় এক মাসে এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপনাস্ত্র নিক্ষেপণ এবং মে মাস থেকে এটি ছিল ১৩তম ক্ষেপনাস্ত্র পরীক্ষা।

থমকে থাকা পরমাণু বিষয়ক আলোচনায় আরও ছাড় দিতে চাপ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য উত্তর কোরিয়ার দেয়া সময় সীমা এ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবার আগে উত্তর কোরিয়া আবার এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালালো।

গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকরী পর্যায়ের একটি আলোচনা থেকে উত্তর কোরিয়া বেরিয়ে আসে এবং আলোচনা ভেঙ্গে দেয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করে। সেই থেকে পিয়ংইয়ং সরকার এই সতর্কবার্তা দিয়ে এসছে যে তারা আবার পারমানবিক কিংবা দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা শুরু করবে।

এ সপ্তার গোড়ার দিকে কিম জং ঊন পশ্চিম তীরের অদূরে দুই কোরিয়ার বিতর্কিত সমুদ্র সীমা রেখা বরাবর সাঁজোয়া বাহিনীর মহড়ার তদারকি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com