রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০, ৩.১৫ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ-রায়পুর সড়কে সকাল পোনে ৮টায় তেলবাহী লরির চাকা ফেটে সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছেন।
মৃতরা হলেন- সিএনজি চালক জাহাঙ্গীর (৪০) যাত্রী রুমা বেগম (৩০)ও মামুন (৩৫)। নিহত জাহাঙ্গীরের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় এবং রুমা বেগম ও মামুনের বাড়ি ফরিদগঞ্জের চরবড়ালি গ্রামে ।
স্থানীয়রা জানান,   সকাল পোনে আটটার দিকে মেঘনা অয়েলের একটি তেলবাহী লরি
রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসার সময় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সের সামনে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী লরি ও সিএনজি টি পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে সিএনজির তিনজন যাত্রী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক জাহাঙ্গীর ও রুমা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মামুনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।


ফরিদগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খাল থেকে উদ্ধার করে আমাদের হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মামুনকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পরে জরুরি বিভাগে তার মৃত্যু হয় বলে জানান, আর এম ও ডা, সুজাউদ্দৌলা রুবেল ।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ঘটনাস্থল থেকে জানান,প্রথমে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন, অপর যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছিলো, সেখানেই তার মৃত্যু হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com