আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজের ১৩দিন পর রহিমা বেগম (৭৫) নামে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রহিমা বেগম উপজেলার চরটেংরাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। রবিবার দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের একটি পুকুরে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে ওই বৃদ্ধার স্বজনরা তার মরদেহ সনাক্ত করে। এর আগে গত শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধার ছেলে ১২ দিন আগে তার মা নিখোঁজ হয়েছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তার স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ওই বৃদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।