রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রামগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা !

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৮.৪২ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছেন। আজ শহরে প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে নামে-বেনামে পরীক্ষা করানো ও পরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনবিহীন, প্রয়োজনীয় ডাক্তার ও নার্স স্বল্পতাসহ নানা অভিযোগে এ অভিযান চালানো হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা ভ্রাম্যমান আদালত অভিযান চালান। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডক্টর’স চেম্বারকে ৫ হাজার, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, ওয়াপদা সড়কস্থ প্রান্তিক জেনারেল হাসপাতালকে ১৫ হাজার, বাইপাস সড়কের উপশম জেনারেল হাসপাতালকে ৭ হাজার, ফেমাস হাসপাতালকে ১০ হাজার, নিউ লাইফ হাসপাতালকে (হলি হোপ) ৮ হাজার ও মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, রামগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার, রামগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিলসহ জেলা স্বাস্থ বিভাগের কর্মকর্তাগন। সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, একই ভবনে আবাসিক বাসস্থান, ব্যাংক-বীমাসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনার সাথে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থাকতে পারে না। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য স্বতন্ত্র ভবন না থাকলে ওই সব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com