বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

শীত মওসুম শুরু হতে না হতেই করোনার আতঙ্ক চারদিকে

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১১.৪০ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

শীত মওসুম শুরু হতে না হতেই করোনার আতঙ্ক চারদিকে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, শীতে করোনার প্রকোপ আরো বাড়বে। সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে রাজধানীতে। গত এক দিনে সরকারি হিসেবে দুই হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ জন। নাম প্রকাশ না করার শর্তে একজন বিশেষজ্ঞ বলেছেন, রাজধানীর বেশিরভাগ বাড়িতে করোনা ঢুকে পড়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, জানিনা দ্বিতীয় ধাক্কা কেমন হবে। তবে আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। জনগণকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞরা চিন্তিত। তারা বলছেন, কেন্ত্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ নেই বেশিরভাগ হাসপাতালে। মাত্র ২৪টি হাসপাতালে এই সুযোগ রয়েছে। অন্য হাসপাতালগুলোতে সিলিন্ডারই একমাত্র ভরসা। হাসপাতাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. ফরিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, সীমাবদ্ধতাতো আছেই। তারপরও আমরা কাজ করছি।
র‌্যাবের পক্ষ থেকে রাজধানীতে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান শুরু হয়েছে। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে জরিমানার পাশাপাশি সচেতন হতে বলা হচ্ছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান বলেছেন, শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। বিনা মূল্যে মাস্ক দেয়া হচ্ছে দরিদ্র শ্রেণির মানুষদের মধ্যে।
ওদিকে করোনার এই আতঙ্কের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে রাজধানীতে। গত ২৬ দিনে ৪৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ৮৭ জনের শরীরে ডেঙ্গুর হদিস পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com