রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন, আটক ২

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৮.০২ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ বদরুল আলম (৩০) ও সুমন হোসেন (৩০) কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার পীরপুকুরিয়া গ্রামে ।নিহত নুরুল ইসলাম নিয়ামতপুর উপজেলার পীরপুকুরিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, নিয়ামতপুর উপজেলার পীরপুকুরিয়া গ্রামের নূরুল ইসলামের সাথে জনাব আলীর ছেলে চাচাতো ভাই আবুল কালাম আজাদের পুকুরে গরু গোসল করা নিয়ে বিরোধ চলছিল।

সোমবার সকাল ৯ দিকে গ্রামের পাকা রাস্তার মোড়ে চা এর দোকানের সামনে আবুল কালাম আজদের সাথে নুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আবুল কালাম আজাদ ও তার ছেলেসহ কয়েকজন নূরুল ইসলামকে কিল ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এক পর্যায়ে নূরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য পীরপুকুরিয়ার আজিজুল হকের ছেলে বদরুল আলম ও আব্দুল খালেকের ছেলে মোঃ সুমন কে আটক করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বদরুল আলম ও সুমন কে আটক করা হয়েছে। নিহত নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি হুমায়ন কবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com