শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

র‌্যাকেট হাতে ব্যাড মিন্টন খেলায় মাতলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.৫৫ পিএম
  • ৬৪৩ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ গাইবান্ধা -৫ -সাঘাটা-ফুলছড়ি-আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বয়স ৭৪ এ পৌঁছেছে। এ বয়সে অনেকে নূজে পড়েন, তবে জাতীয় সংসদদের ডেপুটি স্পিকার এবয়সেও নিজেকে ফিট রেখেছেন। জানা যায় নিজেকে ফিট রাখতে তিনি সদা তৎপর। তার প্রমাণ মিলল আবারও। শুধু হাঁটা বা মেপে খাওয়াই নয়, শরীরচর্চাকেও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গুরুত্ব দেন সমানভাবে। তা না হলে র‌্যাকেট হাতে নেমে পড়তে পারেন ব্যাডমিন্ট খেলতে! শুধু খেললেনই না, পেজে আপলোড করলেন ব্যাডমিন্টন খেলার ছবি দিয়ে।
জানা যায়, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া প্রতিদিন সকাল-বিকাল সংসদ ভবন এলাকার তার বাসভবন এলাকায় তিনি নিয়মিত হাঁটেন।তিনি দিনে প্রায় ৮/১০ কিলোমিটার করে হাঁটেন। হাঁটা-টা ডেপুটি স্পিকারের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ঢাকা বাসভবনে হোক অথবা সাঘাটা-ফুলছড়ি নিজ গ্রামের মাটিতে হোক- হাঁটার সুযোগ পেলে তিনি মাইলের পর মাইল হেঁটে চলেন রূদ্ধশ্বাস গতিতে।
হাঁটা চলার পাশাপাশি এবার তিনি সরকারী কাজের ফাঁকে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়লেন। রবিবার (২২-নভেম্বর) তিনি ঢাকার তার সরকারি বাসভবন এলাকাতেই র‌্যাকেট হাতে ব্যাড মিন্টন খেলতে নেমে পড়েন। নিখুঁত আন্দাজে তিনি একটার পর একটা কক পাঠিয়ে দেন অপর প্রান্তে। তিনি যে র‌্যাকেট হাতেও পারদর্শী তা বুঝিয়ে দিয়েছেন পরতে পরতে। তাঁর প্রতিটি শটে অভ্যাসের ছাপ স্পষ্ট এমনটাই জানিয়েছেন তার সহকারী ও পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com