রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.৩৮ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
      সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির শরিয়া গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃদ্ধ মজিবর ফকিরের ছেলে ফারুক ফকির বলেন, গত শুক্রবার ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আতীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে সন্ধ্যান না পাওয়ায় সোমবার সকালে নাটোরে একজন গনকের কাছে জান তিনি। এ সময় বাড়ি থেকে ফোন দিয়ে জানানো হয় গ্রামের একটি পুকুরে লাশ ভাসছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। ফারুক ফকির আরো বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com