রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় কৃষকের ৩ বিঘা ধান পুড়িয়ে দেওয়ায় ১ জন আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.৩১ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আপন ভাই ও ভাইস্তা কর্তৃক অপর দুভাই দরিদ্র কৃষক কাওছার আলী ওরফে কাছের ও মেছের আলীর রোপনকৃত ৩ বিঘা জমির চিকন (আতব) ধান হাই পাওয়ার কিটনাশক বিষ দিয়ে পুড়িয়ে (মেরে নষ্ট) করার ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক বাদী হয়ে ভাই-ভাতিজা ৪ জন সহ অঙ্গাতনামা কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে জড়ীত একজনকে আটক করেছে থানা পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, উপজেলার ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের  মৃত খবির এর দুই ছেলে কাওছার আলী ওরফে কাছের (৫৩) ও মেছের আলী (৫১) এর সাথে চলাচলের রাস্তা নিয়ে তাদের আপন ভাই আফছার আলী ও তার ৩ ছেলের দ্বন্দ্ব চলছিলো।
এ দ্বন্দ্বের জের ধরে সম্প্রতি দরিদ্র দু ভাইয়ের নিজ ও বন্দকী রোপনকৃত ৩ বিঘা জমিতে সদ্য বের হওয়া ধানের শীষ চিকন (আতব) জাতের ধান ক্ষেতে আগাছা নাশক হাই পাওয়ার বিষ স্প্রে করে ধান ক্ষেত পুড়িয়ে নষ্ট করে দেন বলে ক্ষতিগ্রস্থ্য দু ভাইয়ের মধ্যে মেছের আলী বাদী হয়ে ২২ নভেম্বর রাতে মহাদেবপুর থানায় তার ভাতিজা শাহজাহান, আঃ রাজ্জাক, আসাদ ও ভাই আফসার আলীর নাম উল্লেখ করে অঙ্গাতনামা কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মামলার আসামী আসাদ আলী (৩৫) কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য- দরিদ্র ঐ দু কৃষক ভাই মানুষের বাড়িতে দিন মজুরী কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসাকালে অভাবি সংসারের অভাব ঘুচানোর জন্য একই গ্রামের মৃত চয়েন এর ছেলে মুকুলের কাছ থেকে ১ বিঘা ও মৃত মোহাম্মদ এর ছেলে খালেক এর ১০ কাঠা মাঠের আবাদি জমি বন্দকী নিয়ে নিজেদের সহ মোট ৩ বিঘা জমিতে চিনি আতব (চিকন) জাতের ধান চাষ করেন।
সেই ধান বিষ প্রয়োগ করে পুড়ে নষ্ট করার পর থেকে পাগলের ন্যায় দিশেহারা হয়ে বিচার পাওযার জন্য গ্রামের লোকজন, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থানে ধর্ণা দিয়ে আসছিলেন।
অসহায় দু ভাই এর ৩ বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিভিন্ন মিডিয়াতে সংবাদ ও প্রকাশ হয়। এরি মাঝে স্থানিয়দের পরামর্শে অবশেষে ন্যায় বিচার পাওয়ার আশায় মহাদেবপুর থানায় গিয়ে মামলা দায়ের করেন বলেই জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্য কৃষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com