রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চট্টগ্রামে দেড় লাখ ইয়াবা উদ্ধার ১জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৪.৪৭ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরনগরীর কর্ণফূলি নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে আজ সকালে প্রায় দেড় লাখ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মিয়ানমার থেকে সাগর পথে চট্টগ্রামে আসা ইয়াবার চালান খালাস করার সময় তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ও একটি ট্রলার জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফূলি নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ওই ট্রলার থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান খালাস করার সময় সোহেল নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com