বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প নির্বাচনে জয়লাভের চেষ্টা করে যাচ্ছেন

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১২.১৩ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার পর এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী দল এবং তাঁর রিপাবলিকান মিত্ররা, গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক অঙ্গ রাজ্যে নির্বাচনের ফলাফল সত্যায়িত করতে বাধা দেয়ার চেষ্টা করছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে রিপাবলিকানদের আনা এ পর্যন্ত অনেক মামলাই বিচারকরা খারিজ করে দেয়ায় ব্যালট সত্যায়িত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থামানোর প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সর্বসম্প্রতি এই বৃহস্পতিবারে জর্জিয়া অঙ্গরাজ্যে এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ভোটের সত্যায়ন বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রিপাবলিকান রাজ্যগুলোর আইন সভাকে তাদের ইলেক্টরাল ভোট ট্রাম্পকে দিতে চাপ দেয়ার জন্য ট্রাম্পের নির্বাচনী দলের প্রচেষ্টারই অংশ। মিশিগানে বাইডেন দেড় লক্ষ ভোটে ট্রাম্পের তূলনায় এগিয়ে থাকায় তিনি সেই রাজ্যে ১৬টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

ট্রাম্প গতকাল বিকেলে মিশিগানের রাজ্য আইন সভার রিপাবলিকান বিধায়কদের সঙ্গে বৈঠকে, প্রত্যক্ষ ভোট প্রাপ্তির সংখ্যাকে অতিক্রম করে কিভাবে নির্বাচক ঠিক করা যায় সে নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে বিধায়করা বলেন, আমরা এমন কোন তথ্য পাইনি যা মিশিগানে নির্বচানের ফলাফল বদলাতে পারে। আর আইন সভার সদস্য হিসেবে আমরা আইন মেনে চলবো এবং স্বাভাবিক প্রক্রিয়া মেনে চলবো।

যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তিনিই পাবেন ঐ রাজ্যের সব ক’টি ইলেক্টরাল ভোট। মিশিগানের সেনেটর সংখ্যা গরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মাইক শার্কি বলেছেন যে, আইন সভা এই রাজ্যের ১৬টি ইলেক্টরাল ভোট ট্রাম্পকে দেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com