বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেলেন ৭৪ শরণার্থী

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ১২.৩৭ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে মারা গেলেন কমপক্ষে ৭৪ জন শরণার্থী। ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উপকূল রক্ষী বাহিনী এবং ধীবরেরা।

১৩ নভেম্বর: নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন তাঁরা।

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে শিশু, মহিলা-সহ ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দর শহর খোমসের উপকূলের কাছে ডুবে যায় নৌকাটি। খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান ধীবরেরাও। ৩১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছেন কিছু যাত্রী।

এই নিয়ে গত অক্টোবর থেকে লিবিয়ার উপকূলে আটটি নৌকাডুবির ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জনের। দু’দিন আগেই ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৯ জন মারা যান। রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, চলতি বছরে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি হয়ে মারা গিয়েছেন প্রায় ৯০০ জন শরণার্থী। গত সাত বছরে নিশ্চিন্ত জীবনের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়ে প্রাণ খুইয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com