রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৫.৪৭ পিএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ছোট হোক বা বড় হোক অপরাধ করলে ছাড় পাবে না কেউ।

আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান শেষে মহাপরিচালক এ কথা বলেন।

মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘ড্রাগ লাইসেন্সবিহীনভাবে কোনো ফার্মেসিকে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, সেখানে ফার্মাসিস্টও থাকতে হবে। ফার্মেসিতে ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যেকোনো এক ধরনের ফার্মাসিস্ট থাকতে হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, কেউ ছাড় পাবে না।

অভিযানে মোট ১২টি ফার্মেসি থেকে লক্ষাধিক টাকা মূল্যের অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সে সময় কোনো ফার্মেসিতেই রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন না।

অভিযানে ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় একটি ফার্মেসি সিলগালা করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ফার্মেসিগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানিয়েছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com