রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পল্লী বিদ্যুতের মিটার চোর ২ ও বিকাশ প্রতারক চক্রের ১ সদস্য আটক

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৬১৮ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-১এর আওতায় চুরি যাওয়া মিটার, তার-সরঞ্জামাদি চোর এবং বিকাশ প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে নওগাঁ ডিবি কার্যালয়ে আজ সকালে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. রকিবুল আক্তার, নওগাঁ সদর মডেল থানার ওসি মো. সোহরাওয়ার্দি হোসেন, ডিবি ওসি কেএম শামসুদ্দিন, পল্লী বিদ্যুত সমিতির স্টাফ প্রমুখ।
জানা গেছে, নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাধীন কৃর্ত্তিপুরসহ বিভিন্ন এলাকায় তাদের বৈদ্যুতিক মিটার, তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের চৌকষ পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি ওসি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায্যে এসআই (নি:)/তরিকুল ইসলাম, এএসআই (নি:)/নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ  নওগাঁ সদর থানাধীন কৃর্ত্তিপুর এলাকা থেকে ২চোরকে আটক করা হয়। আটককৃতরা হলো ১. বগুড়া আদমদীঘি এলাকার বিনাহালি গ্রামের মৃত ফুলবর আলীর ছেলে মাসুদ রানা (২৯), বগুড়া দুপচাঁচিয়ার মাজিন্দা বড় চাপড়া  এলাকার আক্তার আলীর ছেলেআব্দুল্লাহ ওরফে মিলন (২৬)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও চুরির ঘটনার স্বীকারোক্তির সূত্র ধরে ৫টি ৩ফেজের সাদা ডিজিটাল মিটার, ৩ফেজ ডিজিটাল মিটারের ৩টি ছকেট, ১টি খালি ট্রান্সফরমার ড্রাম, প্রায় ৬৫ফিট এলটি বেয়ার তার, প্রায় ৪০ ফিট ৩ কোয়ার্ড ডুপলেক্স তার উদ্ধার করেছে ডিবি পুলিশের ওই দল। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮৮ হাজার ৩শত ৭৫টাকা। এবিষয়ে নওগাঁ সদর থানায় ৩৭৯/৩৮০/৪১১ দ: বি: মোতাবেক একটি মামলা হয়েছে। যার নং ৩০।
অন্যদিকে বিকাশ প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ১জনকে আটক করেছে নওগাঁ ডিবি পুলিশ। পুলিশ পরিদর্শক (নি:)/ রাজিবুল ইসলাম, এসআই (নি:)/বদরুদ্দোজা জিমেল সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলার ভারাঙ্গা এলাকার আ: সালামের পুত্র মো. হালিম (৩০)কে আটক করে। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ (২)/৩০ (২) ধারায় নওগাঁর রাণীনগর থানায় একটি মামলা হয়েছে। যার নং ০৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com