রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় সহকারি কমিশনার (ভূ’মি) বিরুদ্ধে শ্যামা মন্দিরের কাঠামো ভেঙ্গে ফেলার অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৫.৫৭ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর সহকারি কমিশনার (ভূ’মি) মো: নাহারুল ইসলামের বিরুদ্ধে শ্রীশ্রী শ্যামা (কালী) মন্দিরের অস্থায়ী কাঠামো ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপূরে ভ’মি কমিশনার মো: নাহারুল ইসলাম দাঁড়িয়ে থেকে মন্দিরের কাঠানো ভেঙ্গে ফেলেন। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগেও একই স্থানে শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজার আগে পূজা বন্ধ করতে ও অস্থায়ী মন্দিরের কাঠানো তৈরীর সময় শ্রমিকদের ভ্রাম্যমানের জেল-জরিমানা দেওয়ার জন্যে এই ভূমি কমিশনার সরকারি গাড়ীতে তোলেন। এ সময় স্থানীয়দের তৎপরতায় শ্রমিকদের ছেড়ে নিয়ে উধ্বর্তন প্রশাসনের নির্দেশে পূজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নওগাঁ সদর সহকারি কমিশনার (ভ’মি) অফিস চত্তরে অস্থায়ী মন্দির তৈরী করে পুরাতন কাঠহাটি যুবক সংঘ (সনাতন ধর্মালম্বী) ৫৩ বছর থেকে নিয়মিত শ্রীশ্রী শারদীয় দূর্গা ও শ্যামা (কালী) পূজা করে আসছিলেন। আগামি শনিবার সনাতন ধর্মালম্বীদের (হিন্দু) দ্বিতীয় বৃহত্তর শ্রীশ্রী শ্যামা পূজা (শ্রীশ্রী কালী)। শ্যামা পূজা উপলক্ষে পূজা কমিটির লোকজন দুই-তিন দিন আগে সদর সরকারি কমিশনার (ভ’মি) মো: নাহারুল ইসলামের সাথে দেখা করে পূজার আয়োজনের কথা জানান। এরপর বৃহস্পতিবার সকালে বাঁশ-টিন দিয়ে অস্থায়ী কাঠামো তৈরী শুরু করেন। এমতাবস্থায় হঠাৎ করে সহকারি কমিশনার (ভ’মি) মো: নাহারুল ইসলাম কাঠামো ভেঙ্গে ফেলেন। এরপর পূজা কমিটির লোকজন জেলা প্রশাসককে জানান। স্থানীয়রা আরো জানান, এর আগেও একই স্থানে শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজার আগে পূজা বন্ধ করছেন তিনি। এ সময় অস্থায়ী মন্দিরের কাঠানো তৈরীর সময় শ্রমিকদের ভ্রাম্যমানের জেল-জরিমানা দেওয়ার জন্যে এই ভ’মি কমিশনার সরকারি গাড়ীতে তোলেন। এ সময় স্থানীয়দের তৎপরতায় শ্রমিকদের ছেড়ে নিয়ে উধ্বর্তন প্রশাসনের নির্দেশে পূজা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী কালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়বেদ বসাক জানান, সহকারি কমিশনার (ভ’মি) মো: নাহারুল ইসলাম তাদের কোন কথা না বলে কাঠামো ভেঙ্গে ফেলেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সন্ধ্যায় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় পৌর কাউন্সিলর মজনু মিয়াসহ স্থানীয় সনাতন ধর্মালম্বীর লোকজন ভ’মি অফিসে গিয়ে দেখা করেন। ঘটনারপর জেলা প্রশাসক হারুন অর রশীদের কাছে বিষয়টি জানানো হয়েছে। ডিসির নির্দেশে দিয়েছেন পূজা করার জন্যে। ইত্যে মধ্যে কিছু কাঠামো তৈরী করা হয়েছে।
সভাপতি সনত কুমার পালসহ স্থানীয়রা জানান, এর আগে কখনো কোন কর্মকর্তা পূজা বন্ধে এ ধরণের কার্যকলাপ করেননি। এর আগেও তিনি শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা বন্ধের চেষ্টা করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর মজনু মিয়া জানান, ভ’মি অফিস স্থাপনের আগে থেকে অর্থাৎ ৫৩ বছর থেকে সেখানে শারদীয়, লক্ষী ও শ্যামা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ভুল বোঝাবুঝির কারণে এ বছর এমন হয়েছে। আগামিতে এ ধরণের কোন অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটবে না বলে আশা ব্যক্ত করেন।
নওগাঁ সদর সহকারি কমিশনার (ভ’মি) মো: নাহারুল ইসলামের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে কোন মন্তব্য না করে অফিসে এসে দেখা করতে বলেন। নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সাথে এ ঘটনায় কোন কথা বলা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com