রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বেকায়দায় অভিভাবক! লক্ষ্মীপুরে সহজলভ্য মাদকদ্রব্য আসক্ত যুব সমাজ!

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৯.৫৯ এএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন প্রকার মাদক। যেখানে-সেখানে পওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, মদ, বিয়ার। ছাত্র ও যুব সমাজ, নারী-পুরুষসহ জনপ্রতিনিধিরাও ঝুঁকছেন মাদকে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে।
ঘটছে খুনসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবকরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল।
পুলিশ সুপার কার্যালয়ের তথ্যমতে, গত তিন মাসে জেলায় মাদক মামলা হয়েছে ২৪৮টি। মাদক বিক্রেতা ধরা পড়েছে ৩৩০ জন। এ সময়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
জানা যায়, জেলা শহরের হ্যাপি রোড, শাখারীপাড়া, মজুপুর, মোবারক কলোনিসহ ১০টি এবং রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় শতাধিক মাদক স্পট রয়েছে।
এসব স্থানে নিত্যনতুন কৌশলে মাদক বেচা-কেনা হয়। সিএনজিচালিত অটোরিকশায় মাদক বহন হয় বেশি। এ ছাড়া নদীপথে মেঘনার রামগতি ও মজু চৌধুরীর হাট এলাকা দিয়েও মাদক আনা-নেওয়া করা হয়। চট্টগাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী থেকে আসে মাদক। সন্ধ্যা নামলেই সেবক-বিক্রেতাদের দৌরাত্ম্য বাড়ে এ জেলায়।
কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা যেখানে মাদকের বিরুদ্ধে লড়বেন সেখানে লক্ষ্মীপুরের বিভিন্ন স্তরের শতাধিক জনপ্রতিনিধি (মেম্বার, চেয়ারম্যান) মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে বিক্রেতারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ মাঝে-মধ্যে লোক দেখানো অভিযান চালায় বলেও অভিযোগ তাদের।
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, মাদকের সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, মাদক ব্যবসায়ীরা একাধিক হাত বদল করে। ফলে গডফাদারদের ধরতে বেগ পেতে হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com