বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর : জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৯.৩৪ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেন যে গত সপ্তার জাতীয় নির্বাচনের পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন সে নিয়ে তিনি চিন্তিত নন তবে তিনি মনে করেন এটি ট্রাম্প এবং দেশের জন্য বিব্রতকর।

ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেন সংবাদদাতাদের বলেন, “ আমার মনে হয় এটি প্রেসিডেন্টের পরম্পরাকে সাহায্য করবে না’। ডেলাওয়ারেই বাইডেন এই অন্তর্ব্তী সময়ে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করছেন এবং ২০শে জানুয়ারি তাঁর সম্ভাব্য শপথ গ্রহণের পর প্রথম পদক্ষেপগুলোর পরিকল্পনা করছেন। বাইডেনের এই ঘোষিত বিজয়কে উল্টে দেয়ার লক্ষেই, ট্রাম্প কোন বড় রকমের প্রমাণ ছাড়াই ভোট প্রদান এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে ডজন খানেক মামলা করেছেন।

তবে বাইডেন বলেছেন, “ আমরা এরই মধ্যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি এবং ট্রাম্প যে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তাতে এতে কোন পরিবর্তন আসবে না। বাইডেন সবার আগেই করোনাভাইরাস মহামারি মোকাবিলার উপর জোর দিচ্ছেন যে রোগে দু লক্ষ আটত্রিশ হাজার আমেরিকান প্রাণ হারিয়েছেন। বাইডেন বলছেন এ বছর ২৬ শে নভেম্বর থ্যাংকস গিভিং ডে’র ছুটির আগেই তিনি গোটা দুয়েক গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেবেন। এ দিকে ট্রাম্প এই ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে বাইডেনের প্রতিনিধিদের সঙ্গে তাঁর প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা করতে বাধা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা বাইডেনের এই ঘোষিত বিজয়কে স্বীকার করে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com