বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফাইজারের কোভিড ১৯ টীকা পরীক্ষায় কাঙ্খিত ফলাফল

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১২.১৮ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার বলেছে যে তাদের কোভিড ১৯ টীকার সর্বশেষ পরীক্ষায় এ রকম আভাস পাওয়া গেছে যে এটি ৯০ শতাংশেরও বেশি কার্যকর, যা কিনা প্রত্যাশার চাইতেও বেশী এবং করোনাভাইরাস লড়াইয়ে একটি বিরল ইতিবাচক সংবাদ ।

ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালবার্ট বাউর্লা এবং ফাইজারের অংশীদার বায়োএনটেক, তাদের এই সম্ভাব্য টীকার তৃতীয় পর্যায়ে পরীক্ষার পর, সোমবার এই ঘোষণা দিয়েছেন।

ফাইজারের এই নিরীক্ষা একটি স্বতন্ত্র উপাত্ত পর্যবেক্ষণকারী বোর্ড দ্বারা পরিচালিত হয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাঁচটি দেশে প্রায় ৪৪,০০০ জনের উপর পরীক্ষা চালিয়েছে এবং ৯৪ টি সংক্রমণ রেকর্ড হয়েছে। পরীক্ষার সময়ে কিছু রোগীকে টিকা দেয়া হয়েছিল, আর কিছু রোগীকে প্লা্সিবো দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ অ্যান্টনি ফাউচি সোমবার এক সংবাদ ব্রিফিং ‘এ বলেন , এ এক অসাধারণ ফলাফল।

ফাওচি এর আগে বলেছিলেন যে তিনি ৭০ থেকে ৭৫ শতাংশ কার্যকারিতা সহ একটি টীকার সন্ধান করছেন এবং সেটি যদি ৫০ শতাংশও কার্যকর হয়, তাও আশানুরুপ হতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রুস আলওয়ার্ড বলেছেন, ফাইজারের ফলাফল “অত্যন্ত ইতিবাচক” এবং আশা করা যায় এটি পুরো বিশ্বের জন্য এক দুর্দান্ত প্রতিশ্রুতি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com