রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অশ্রুসিক্ত নয়নে বিদায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৮.০৫ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা উত্তর জেলা) প্রতিনিধি// মঙ্গলবার দুপুরে বদলিজনিত কারণে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বিদায় নিলেন অশ্রুসিক্ত নয়নে, বিদায়কালে বক্তব্য দিতে গিয়ে থানার অফিসার সাংবাদিকদের সামনে তিনি অশ্রুসিক্ত নয়নে কেঁদে ওঠেন। তিনি বলেন,আমি এ থানায় দায়িত্ব থাকাকালীন সময়ে চেষ্টা করেছি নিষ্ঠার সাথে সকলকে নাগরীক সেবা দিতে, দায়িত্ব পালন করতে গিয়ে আমার সফলতা ও ব্যর্থতা থাকতে পারে। সফলতা দাউদকান্দিবাসির,আর ব্যর্থতা সকল আমার। তিনি ২০১৯ সালের এপ্রিল মাসে এ থানায় যোগদানের পর পুরো থানার চিত্র পাল্টে ফেলেন। জনসেবা সহজ করতে’ জিডি ও মামলা করতে কোনো টাকা দিতে হবে না’ এমন লেখা ডিউটি অফিসারের রুমের দেয়ালে সাঁটানো ছিলো। তিনি, দাউদকান্দিকে মাদকমুক্ত করণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল ছিলেন। তিনি থানায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করেছিলন। এ সময় অফিসার-ইন-চার্জ রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক রাফিকুল ইসলাম জামানকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদল ও সাধারণ সম্পাদক সাংবাদিক এবং জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার নারায়ণ বণিক ও তুষার ঘোষ সম্রাট। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনর্চাজ ইন্সপেক্টর মোঃ হারুনুর রশীদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ আলম, দাউদকান্দির সাবেক পৌর মেয়র ভিপি আব্দুস সাত্তার সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক সফিকুল ইসলাম বাবু,সাংবাদিক আপেলসহ মডেল থানার অফিসার বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com