রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুমিল্লার লালমাইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৬.১৪ পিএম
  • ৪০৮ বার পড়া হয়েছে

কুমিল্লা  জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে আজ সকাল ১০টায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিভিন্ন অনিয়মের অপরাধে দুই ফার্মেসিকে ১৪ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শত টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার পরিচালক মো. আছাদুল ইসলাম বাসসকে জানান, রাফি মেডিক্যাল হল নামের এক ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

মেয়াদোত্তীর্ণ এসব ওষুধের নাম কিংবা কোম্পানির নাম কোনও কিছুই বোঝার উপায় ছিলনা। প্রেসক্রিপশন ছাড়াই এ ওষুধ ফার্মেসি থেকে রোগীরা কিনে সেবন করে আসছিল। যার কারণে ওই ফার্মেসিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর ও একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের কারণে ৪ হাজার টাকা জরিমানা এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে লালমাই বাজারে সাগর নামে একটি হোটেলকে ৪ হাজার ৫০০ টাকা এবং একটি মুদি দোকানসহ ৪ প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com