রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

অর্থপাচারের মামলায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে বিচার শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৩.৫৫ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

অর্থপাচার মামলায় মঙ্গলবার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার এক আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

আগামী ১৯ নভেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

শামীম ও তার দেহরক্ষীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত না করার আবেদন করেন। আসামিদের সবাই এখন কারাগারে আছেন।

রাজধানীর সবুজবাগ, বাসাবো এবং মতিঝিল এলাকার প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত জি কে শামীমকে ক্যাসিনো ও অন্যান্য অসামাজিক ব্যবসায়ের বিরুদ্ধে চালানো অভিযানে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভিযানে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছিল।

অভিযানে র‌্যাব সদস্যরা ১৬৫ কোটি টাকার মূল্যমানের স্থায়ী আমানতে সুদের হার (এফডিআর), নগদ ১ কোটি ৮ লাখ টাকা এবং বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা জব্দ করে।

জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের কার্যালয় থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি শটগান এবং বিপুল পরিমাণ বুলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর গুলশান থানায় শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধ এবং অস্ত্র আইনে মোট তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com