যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিজয়কে প্রত্যক্ষ করছেন আজ, সারা বিশ্বের জনগণ। আজ আপনাদের রায়ে আমি আপ্লুত ।
আজ আমাদের ভেঙ্গে পড়া আস্থাকে পুনরায় জাগিয়ে তুলতে হবে। আমার স্ত্রী, জিল, ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না, তিনি আমার সার্বক্ষণিক প্রেরণা, জিল বাইডেন হবেন, এক অসাধারণ ‘ফার্স্ট লেডি ।
যারা নির্বাচনী প্রচারণায় এতটা কষ্ট নিয়েছেন এবং আমার বিজয়ে অবদান রেখেছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।
নির্বাচন এখন শেষ হয়েছে। এখনই শুরু হবে আমাদের প্রকৃত কাজ। সবচাইতে অগ্রাধিকার বিষয় যেমন, কভিড-১৯, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি এবং বর্ণ বৈষম্য’র মতো সমস্যাদির প্রতি আমাদের মনোযোগী হতে হবে। জো বাইডেন বলেন, ক্রোধ আর তিক্ততা ভুলে গিয়ে এখন, সময় হয়েছে সবাই মিলে একত্রে দেশ গড়ার ।
অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দল, শনিবার এক আপত্তিকর বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে তারা জানায়, এই নির্বাচন এখনো শেষ হয়নি। বাইডেন দল সত্যটি প্রকাশ করতে চায় না।
আমরা জানি মাধ্যমগুলি অন্যায়ভাবে তাঁকে বিজয়ী বলে ঘোষণা করেছে । প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী, রুডি জুলিয়ানি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প,এই নির্বাচনে হার মানছেন না।