রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পিতার কাঁধে পুত্রের লাশ,এমন মৃত্যু কারো কাম্য নয় ! রাকিবুল হাসান রিপন এর ছোট ছেলের ইন্তেকাল।

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১.২৯ পিএম
  • ৬০১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভূঁইয়া মাসুদঃ সবুজবাগ থানাধীন মাদারটেক উত্তরপাড়া নিবাসী মোঃ রাকিবুল হাসান রিপন এর ছোট ছেলে মোঃ আব্দুল্লাহ হাসান ওয়াসি (বয়স ২ বছর ১ মাস) গতকাল শনিবার বেলা ১২:৩০ মিনিটের সময় বাসার বাথরুমে যাওয়া পর পানি ভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন আব্দুল্লাহ হাসান ওয়াসি কে খোঁজাখুঁজি করলে বাথরুমের পানির বালতিতে থেকে ওয়াসি কে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল্লাহ হাসান ওয়াসি কে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোঃ রাকিবুল হাসান রিপন ও পরিবারের লোকজন ওয়াসির লাশ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাদারটেক উত্তরপাড়ার নিজ বাসায় নিয়ে আসেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এলাকা বাসী-আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার মুখে একটাই কথা এমন ঘটনা আর যেন কারো না ঘটে। বিকেলে মোঃ আব্দুল্লাহ হাসান ওয়াসি এর শেষ গোসলের পর কাফন দিয়ে মাগরিবের নামাজের পর মাদারটেক উত্তর পাড়া মসজিদ এ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম নামাজে জানাজার পর পরিবারের ইচ্ছে অনুযায়ী মোঃ আব্দুল্লাহ হাসান ওয়াসির লাশ পিতা রাকিবুল হাসান রিপন এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার হিরাপুর গ্রামে সড়ক পথে নিয়ে যাওয়া হয়। ওয়াসির লাশ হিরাপুর গ্রামে রাতে পৌঁছলে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসী, আত্মীয়-স্বজন পরিবারের লোকজন জমদ্দার বাড়ী জামে মসজিদে রাত সাড়ে দশটায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোঃ আব্দুল্লাহ হাসান ওয়াসি কে দাফোন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com