বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

ভারতে দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১০.৩৭ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

ভারতের কোনও কোনও রাজ্যে করোনার দ্বিতীয় ধাক্কার ইঙ্গিত পাওয়া গেলেও স্বস্তি দিচ্ছে ধারাবাহিকভাবে বাড়তে থাকা করোনাজয়ীর সংখ্যা। গত ৩৫ দিন ধরে টানা দেশের দৈনিক নতুন করোনা আক্রান্তের থেকে বেশি করোনা রোগী এই মারণ রোগকে জয় করে বাড়ি ফিরছেন। যার ফলে করোনার অ্যাক্টিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমছে। এই মুহূর্তে দেশের মোট আক্রান্ত ৮৫ লক্ষের কাছাকাছি হলেও অ্যাক্টিভ কেস মাত্র ৫ লক্ষের কাছাকাছি, যা বড়সড় স্বস্তির খবর। আবার উদ্বেগের খবরও আছে। দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে করোনার নতুন সংক্রমণ এখনও লাগামছাড়া। গতকালই প্রথমবার ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লিতে। সার্বিকভাবে গোটা দেশে এখনও প্রায় ৫০ হাজার মানুষ দৈনিক এই রোগের কবলে পড়ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com